নিজস্ব প্রতিবেদক: আওয়ামীলীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হাসিবুল ইহসানকে খুঁজতে পোস্টার ব্যানার লাগায় তৌহিদি ছাত্র জনতা,তার অনেক সহযোগী মবের শিকার হয়ে মৃ’ত্যু বরণ করেছেন,৫ আগষ্টের পর তার সহযোগীসহ সকলের বাড়িতে, বিক্ষুব্ধ তৌহিদি জনতা,বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়,দোকান পাট লুটপাট ও ভাংচুর করে।তখন তাকে পেলে গণপিটুনি দিয়ে হ’ত্যা করা হত,পালিয় দেশের বাহিরে আত্মগোপনে থাকায় রক্ষা পান,তার সাথের অনেকই প্রা’ণ হারিয়েছেন।কিন্তু পরিবার একটি মামলাও করতে পারেনি।হাসিবুল ইহসান কে দেশে পেলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
খোঁজ নিয়ে জানা যায় ২০২৪ সালের মার্চ মাসে যুক্ত রাজ্যে পাড়ি দেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ক্যাডার হাসিবুল ইহসান। যুক্তরাজ্যের লিভারপুল শহরে বসবাস করেন।এর আগে তিনি ঢাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন,সেই সময় থেকে অথাৎ মাধ্যমিকের গন্তি পেরোনোর আগে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হোন।বর্তমান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ো সক্রিয় ভাবে কাজ করছে,আওয়ামীলীগের নামে বেনামে বিভিন্ন সংগঠনের সাথে তিনি যুক্ত রয়েছেন বলে জানা গেছে।তিনি মূলত ক্যাডার ভিক্তিক রাজনীতি করতেন এজন্য আওয়ামিলীগ সরকার পতনের পর তিনি বাংলাদেশে সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়েন।