• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ Allama Dubagi Sahib (Rahimahullah)’s 6th Annual Isaal-e -Sawab Mahfil on 12 July 2026* ভ্রমণ পিপাসুদের জন্য সু-খবর সিলেট থেকে সরাসরি ট্রেন যাবে জাফলং: আশার বাণী দিলেন মন্ত্রী আরিফ। সিলেটের বিয়ানীবাজার থানার মো.ওমর ফারুক হলেন জেলার শ্রেষ্ঠ ওসি জকিগঞ্জে ওসি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক এর তৎপরতায় দু’ঘন্টার মধ্যে হ*ত্যা মামলার আসামি গ্রে’ফতার আসন্ন ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোঃ আব্দুল করিম তাজুল সিলেটের জকিগঞ্জে মাদক ব্যবসায়ীদের আ’ত’ঙ্ক ওসি আব্দুর রাজ্জাক: ৪০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার! জকিগঞ্জে আগামী ইউপি নির্বাচনে ৫ নং সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়তে পারেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শিহাব নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তোফায়েল আহমেদ এর শোক সভার আলোচনায়

আসন্ন ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোঃ আব্দুল করিম তাজুল

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

দৈনিক ঢাকার বাংলাদেশ :সিলেট থেকে: এম এ রশীদ:সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি ৪নং শেওলা ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ আব্দুল করিম তাজুল তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।

প্রতিশ্রুতির মূল দিকসমূহ:

অবকাঠামো ও কৃষি: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য: বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। নিরাপত্তা ও মাদক নির্মূল: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন। রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। তিনি বর্তমানে ৪নং শেলা ইউনিয়ন পরিষদ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি বিয়ানীবাজার উপজেলা কমিটি যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা: মোঃ আব্দুল করিম তাজুল বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল শেওলা ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর মতে, একজন উচ্চশিক্ষিত এবং আদর্শবান প্রার্থী হিসেবে মোঃ আব্দুল করিম তাজুল শেওলা ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd