• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ Allama Dubagi Sahib (Rahimahullah)’s 6th Annual Isaal-e -Sawab Mahfil on 12 July 2026* ভ্রমণ পিপাসুদের জন্য সু-খবর সিলেট থেকে সরাসরি ট্রেন যাবে জাফলং: আশার বাণী দিলেন মন্ত্রী আরিফ। সিলেটের বিয়ানীবাজার থানার মো.ওমর ফারুক হলেন জেলার শ্রেষ্ঠ ওসি জকিগঞ্জে ওসি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক এর তৎপরতায় দু’ঘন্টার মধ্যে হ*ত্যা মামলার আসামি গ্রে’ফতার আসন্ন ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোঃ আব্দুল করিম তাজুল সিলেটের জকিগঞ্জে মাদক ব্যবসায়ীদের আ’ত’ঙ্ক ওসি আব্দুর রাজ্জাক: ৪০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার! জকিগঞ্জে আগামী ইউপি নির্বাচনে ৫ নং সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়তে পারেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শিহাব নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তোফায়েল আহমেদ এর শোক সভার আলোচনায়

সিলেটের বিয়ানীবাজার থানার মো.ওমর ফারুক হলেন জেলার শ্রেষ্ঠ ওসি

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দৈনিক ঢাকার বাংলাদেশ : নিজস্ব প্রতিবেদক -সিলেটের শ্রেষ্ঠ ওসি পেলেন শ্রেষ্ঠত্ব পুরস্কার।এম এ রশীদ বিশেষ প্রতিনিধি,বিয়ানীবাজার সিলেট।

জানা যায় সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সিলেট জেলার বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শ্রেষ্ঠত্ব পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।

বুধবার (২ জুলাই ২০২৬) সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রত্যয়নপত্রে জানানো হয়, জুন-২০২৬ মাসে দায়িত্বশীল নেতৃত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রত্যয়নপত্রে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষর করেন। একই সঙ্গে তাকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ সম্মাননাসূচক ক্রেস্টও প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিয়ানীবাজারে যোগদান করার পর থেকে, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক সফল অভিযানের মাধ্যমে বিয়ানীবাজার থানা জেলা পুলিশের মধ্যে প্রশংসা অর্জন করেছে। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি মো. ওমর ফারুকের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হল।

এমন পুরষ্কারে ভূষিত হয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, বিয়ানীবাজার সকল মহলের সহযোগিতায় এবং সিলেটের পুলিশ সুপারের নির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে। পেশাদারিত্বের সাথে পুলিশীং কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি সকল পেশাজীবির আরোও সহায়তা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd