বিশেষ প্রতিনিধি : দৈনিক ঢাকার বাংলাদেশ – জকিগঞ্জ-কানাইঘাট তথা সিলেটের সকল নেতৃবৃন্দ,দেশ ও প্রবাসের সকল প্রিয়জন,শুভাকাঙ্ক্ষী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ছাত্র নেতা মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক এ টিম এম ফয়ছল
এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র মাহে রমজানের পবিত্রতা আমাদের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। যদি আমরা এই শিক্ষাকে ব্যক্তিগত জীবন, পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োগ করি, তবে একটি ন্যায়ভিত্তিক,শোষণ বিহীন মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা সম্ভব।’’
তিনি আরও বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়; এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা বহন করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করা।
ঈদ মানে আনন্দ,ঈদ মানে হাসি,ঈদ মানে খুশির দিন,সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সম্মৃদ্ধি, অতীতের সকল গ্লানি,ভেদাভেদ মুছিয়ে পারস্পরিক এক মিলন মেলায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
তিনি পরিশেষে সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ঈদ মোবারক জানান।