• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ Allama Dubagi Sahib (Rahimahullah)’s 6th Annual Isaal-e -Sawab Mahfil on 12 July 2026* ভ্রমণ পিপাসুদের জন্য সু-খবর সিলেট থেকে সরাসরি ট্রেন যাবে জাফলং: আশার বাণী দিলেন মন্ত্রী আরিফ। সিলেটের বিয়ানীবাজার থানার মো.ওমর ফারুক হলেন জেলার শ্রেষ্ঠ ওসি জকিগঞ্জে ওসি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক এর তৎপরতায় দু’ঘন্টার মধ্যে হ*ত্যা মামলার আসামি গ্রে’ফতার আসন্ন ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোঃ আব্দুল করিম তাজুল সিলেটের জকিগঞ্জে মাদক ব্যবসায়ীদের আ’ত’ঙ্ক ওসি আব্দুর রাজ্জাক: ৪০০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার! জকিগঞ্জে আগামী ইউপি নির্বাচনে ৫ নং সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে লড়তে পারেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শিহাব নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তোফায়েল আহমেদ এর শোক সভার আলোচনায়

কানাইঘাটে জনতার ধাওয়া,মাদকের বস্তা ফেলে দৌড়ে পালালেন মাদক ব্যবসায়ী

Reporter Name / ৩৯৮ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দৈনিক ঢাকার বাংলাদেশ-সিলেটের কানাইঘাট কু’খ্যা’ত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী এখন ও ধরাছোঁয়ার বাইরে।ধৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী গতকাল রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় মাদকের চালান নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও গ্রামবাসী  তাকে ধাওয়া করে একপর্যায়ে সে বস্তাভরা ভারতীয় অবৈধ মাদক ফেলে পালিয়ে যায়,খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ এসব মাদক উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপার ইউনিয়নের পূর্ব দপনগর এলাকার বাসিন্দা।

তিনি মৃত ইলিয়াস আলীর ছেলে। স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে ইয়াছিন আলী এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে চলছেন,সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক ও অবৈধ চোরাচালানের একটি  সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্রতিবাদ করলে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখান।মাদক ব্যবসায়ী  ইয়াছিনের উপর কানাইঘাট সহ বিভিন্ন থানায় একাধিক মামলায় রয়েছে,স্থানীয় এক বাসিন্দা জানান ঢাকার একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে আরো বেপরোয়া হয়ে উঠেন।আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা যাতে পুলিশ আসলে গোপন রাস্তা দিয়ে সটকে পড়তে পারেন।

ইয়াছিন আলীর বিরুদ্ধে বিজিবি উপর হামলার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,ইয়াছিন আলী কানাইঘাটে মাদক ও চোরাচালানের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন,তার সাথে প্রশাসনের কতিপয় অসাধু কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

ইয়াছিন আলী চক্রের কালো থাবায় সীমান্তবর্তী এই জনপদ অশান্ত হয়ে উঠছে,উঠতি বয়সী যুবকরা হাতের নাগলে পাচ্ছে মরণনেশা মাদক,মাদকাসক্ত হয়ে অনেক যুবক ও পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে,অপরাধ বিশ্লেষকরা মনে করেন এসবের রশি না টানলে সমাজ ব্যবস্থা মারাত্মক হুমকি সম্মুখীন পড়তে পারে।এখন দাবি উঠেছে এই কু-খ্যা’ত ইয়াছিন আলীকে অতিদ্রুত গ্রেফতার করা হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd